বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: নুরুল আমিন এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, ‘সর্ব অঙ্গে ক্ষত, ঔষধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোন রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে দেশের অর্থনীতি মন্দা অবস্থায়ও ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে।’

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঘাদিয়া আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন ও আবুতোরাব-হাসেমনগর-চরশরৎ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল আমিন বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে ডিজেল, পেট্রলের দাম অনেক বেড়েছে। সে তুলনায় আমাদের দেশে কম বেড়েছে। পাশ্ববর্তি দেশ ভারতে অনেক বেশী। তাই আমাদের দেশ থেকে তেল পাচার হয়ে যাচ্ছে। পাচার রোধ করার জন্য, অর্থনীতির দিক বিবেচনা করে তেলের দাম সামান্য বাড়িয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।'

তিনি আরো বলেন, 'নারায়ে তাকবির, আল্লাহু আকবর কোন দলের স্লোগান নয়। এটা মুসলমানদের স্লোগান। একটি দল এই ¯েøাগান দিয়ে রগ কাটছে, ছাত্রদের উপর লাটিপেটা করছে। দয়া করে এই ¯স্লোগান দিয়ে অন্যায়-অপরাধ করবেন না।'

উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য তাহের আহম্মদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন মিয়া, সাবেক সদস্য সচিব মুসা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদল নেতা এসএম সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন তৌহিদ, সাধারণ সম্পাদক আবু দাউদ, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহম্মদ, মঘাদিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

পরে উপজেলা কৃষকদলের উদ্যোগে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল