দেওয়াল ভেঙে মসজিদের ঢুকে হামলা, ৩ জনকে কুপিয়ে জখম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন জখম হয়েছেন।

শুক্রবার (১ মে) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অন্যদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে দীর্ঘদিন ধরে দুটি সামাজিক গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। একপক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং অন্যপক্ষের নেতৃত্বে একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু।

এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে লাল্টু শেখ নামে এক কৃষককে মাঠে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এই ঘটনার পর দুপুর দেড়টার দিকে সাচ্চু গ্রুপের সমর্থকরা চরজোকা পশ্চিমপাড়া মসজিদের সামনে জড়ো হন। উত্তেজনা ছড়িয়ে পড়লে দুলু সমর্থিত লোকজন মসজিদের ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হামলাকারীরা মসজিদের একটি অংশের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ ঘটনায় মোক্তার শেখ, দুলাল মণ্ডল ও রেজাউল শেখ গুরুতর আহত হন। মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে মসজিদে ঢুকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মিনহাজুল ইসলাম সাচ্চু। তার দাবি, প্রতিপক্ষ আগে হামলা চালায় এবং সংঘর্ষের সময় কেউ আহত হয়ে মসজিদে আশ্রয় নিতে পারে।

অন্যদিকে হাবিবুর রহমান দুলু অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে মসজিদে ঢুকে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সামাজিক বিরোধের জেরে সংঘর্ষটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শিবলী সাদিক বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন