আটককৃতরা হলেন: উপজেলার কোদালপুর ইউনিয়নের ম়ধাপাড়া গ্রামের মৃত আলি আহম্মদ সরদারের ছেলে দিদারুল সরদার (৩৫), একই গ্রামের মৃত ফজলুল করিম খার ছেলে মো. রাসেল খা (৩৫), একই ইউনিয়নের ভোগকাঠি গ্রামের আমির হোসেন মাঝির ছেলে রাশেদ মাঝি (২৬), আব্বাস মোল্যা কান্দি গ্রামের মৃত কালা মিয়া সরদারের ছেলে মো.জলিল মিয়া সরদার(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় গোসাইরহাট থানার কোদালপুর ইউনিয়নের গ্রামের মৃধা পাড়া গ্রাম এলাকার ইয়াবা ব্যবসায়ী দিদারুল সরদারের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পৃথকভাবে সর্বমোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মৃধাপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্রুপে মাদক সেবন ও বেচাকেনা করে আসছে। নিয়মিত এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবি তাদের।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
সদ্য সংবাদ/মো.সাহেদ আহমেদ