কেরানীগঞ্জে ডিবির অভিযানে ভুয়া পুলিশ আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে দস্যুতার অভিযোগে লিটন খান প্রিন্স (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। এ সময় তার কাছ থেকে ভুয়া পুলিশ আইডি কার্ড, নেইমপ্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এর নেতৃত্বে এসআই ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেফতার আসামির কাছ থেকে ১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ‘ইমরান’ লেখা একটি ভুয়া নেইমপ্লেট, ১ সেট ভুয়া সাব-ইন্সপেক্টর র‌্যাঙ্ক ব্যাজ এবং নগদ ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত লিটন খান প্রিন্স দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট