ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদসহ তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কারমাইকেল কলেজ প্রাঙ্গণ থেকে মহানগর ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির জেলা সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে, বর্তমানে ছাত্রদলও তেমন কর্মকাণ্ড করছে। বিএনপিসহ ছাত্রদল যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।”

বক্তারা আরও বলেন, “ছাত্রদল ও বিএনপি কাদের ‘গুপ্ত’ বলে? একসময় তাদের আন্দোলনের ব্যানার ধরার মতো মানুষ ছিল না, এমনকি আপসহীন নেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরানোর ক্ষমতাও ছিল না—তাদের মুখে ‘গুপ্ত’ শব্দ মানায় না।”

সমাবেশে ছাত্রশিবিরের ওপর হামলাসহ সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি জানান ছাত্রনেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক!