যৌতুকের জন্য স্ত্রীর চুল কেটে নির্মম নির্যাতন, স্বামী গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলার প্রধান আসামি স্বামী দ্বীন ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৬ মে) রাতে নরসিংদী সদর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দ্বীন ইসলাম (২৭) উপজেলার রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানায়, মঙ্গলবার (৫ মে) আখাউড়ার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পরপরই থানা পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর খালপাড় এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ উল ইসলাম দৈনিক বাংলাদেশ বুলেটিন কে বলেন, ‘যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী দ্বীন ইসলামকে বুধবার রাতে নরসিংদীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি