নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের ব্রাহ্মণহাটা (নারুই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (২১) এবং শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনায় আহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক!