শ্রীপুরে ৭০ লাখ টাকার সড়কে ফাটল, নির্মাণে অনিয়ম ও পৌর প্রকৌশলীর বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে নির্মাণ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই আরসিসি ঢালাই সড়কে ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও একাধিক অনিয়মের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী আঞ্চলিক সড়কের ১২০ মিটার অংশে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। টেন্ডারের মাধ্যমে ‘আরিয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে।

গত ৪ মার্চ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের মাঝখানে দীর্ঘ ফাটল দেখা দেয়। বর্তমানে সড়কটি কিউরিংয়ের জন্য বন্ধ রাখা হয়েছে এবং এখনও যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে একাধিক অনিয়ম হয়েছে। ১০ ইঞ্চি রড ব্যবহার করে ১১ ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন ব্যবহার না করেই কাজ সম্পন্ন করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। তাছাড়া আরসিসি ঢালাইয়ের নিচে নির্ধারিত তিন ইঞ্চি সিসি ঢালাইও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এসব অনিয়মে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের একটি সিন্ডিকেট জড়িত বলে দাবি স্থানীয়দের।

শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ঠিকাদারের সঙ্গে যোগসাজশের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে শ্রীপুর পৌরসভার প্রকৌশলীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'আবহাওয়ার কারণে এ ধরনের ফাটল দেখা দিতে পারে। এছাড়া কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি; কাজ শেষ হোক, ২৮ দিন পর এসে বিষয়টি জানাবো।'

শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, 'আমি সরেজমিনে পরিদর্শন করে ফাটলের বিষয়টি দেখেছি। তবে অন্যান্য অভিযোগগুলো যাচাই-বাছাই ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।'

এদিকে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়কটি পুনরায় মানসম্মতভাবে নির্মাণের দাবি জানিয়েছেন।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক!