নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
‎নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, কন্য শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের হাজীপাড়া গোবর্দ্ধনেরকুটি এলাকার মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে‎ সংস্থা কার্যালয়ের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংস্থার সভানেত্রী মুন্নী খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তার, মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র সম্পাদিকা মাহাবুবা আক্তারসহ অনেকেই।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বলেন, 'মেয়েরা হাতের কাজ বা হস্তশিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এবং ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে, একই সাথে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।'

আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন