‘পশ্চিমবঙ্গে মুসলমান ও দলিতদের ওপর নির্যাতন শুরু হয়েছে, আমাদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচনের পর মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং নির্বাচনের পর বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর মতে, এসব ঘটনার প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়তে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখাতে চাই, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ।”

অনুষ্ঠানে এনসিপিতে নতুন যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, দলের রাজনৈতিক অগ্রযাত্রায় নতুন সদস্যদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, চলমান সংকট নিরসনে সংস্কার ও বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে এবং সংসদ ও রাজপথ—উভয় জায়গায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে।

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চল ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ