নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নরসিংদীর পলাশ উপজেলা–এ পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে মো. রামিম নামে নয় বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রামিম উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। বুধবার সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রামিমের দাদা আমজাদ হোসেন গজারিয়া বাজারে ঢেউটিনের ব্যবসা করেন। শিশুটি প্রায়ই দাদার সঙ্গে বাজারে যেত। ঘটনার দিনও সকাল ৯টার দিকে দাদার সঙ্গে বাজারে গিয়ে পরে পাশের একটি অটোরিকশা গ্যারেজে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে স্থানীয় রিকশাচালক সবুজ মিয়া দুষ্টুমি করতে গিয়ে টিউবে বাতাস দেওয়ার পাম্প দিয়ে শিশুটির পায়ুপথে বাতাস প্রবেশ করান। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল–এ নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আসকারী জানান, শিশুটির পায়ুপথ দিয়ে উচ্চগতিতে বাতাস প্রবেশ করানো হয়েছিল। এতে শরীরের অভ্যন্তরীণ কোনো অংশ ছিদ্র হয়ে রক্তক্ষরণ শুরু হয়। তীব্র পেটব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পলাশ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, বুধবার রাতে শিশুটির মরদেহ বাড়িতে আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ