নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের এক সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শুভ, যিনি জেলা ছাত্রদলের সদস্য। শুক্রবার (১ মে) বিকেলে পৌর এলাকার মাছিমপুরে নির্মাণাধীন স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে শুভ দাবি করেন, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি একটি থাপ্পড় দিয়েছেন। চট্টগ্রামের ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস এই প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন মাহাবুব হোসেন।

জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত) বাস্তবায়ন হচ্ছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ চলছে।

সম্প্রতি সীমানাপ্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের সদস্য শুভ এবং পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮-১০ জন প্রকল্প এলাকায় যান।

এ সময় সাব-ঠিকাদার মাহাবুব হোসেনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। ঠিকাদারের পক্ষ থেকে কার্যাদেশ অনুযায়ী কাজ হচ্ছে জানানো হলে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শুভ তাকে মারধর করেন বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা এলাকা ত্যাগ করেন।

শুভ বলেন, নিম্নমানের ইট ব্যবহার ও বালুর পরিবর্তে মাটি ভরাটের বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদার তাদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি একটি থাপ্পড় দেন।

মুক্তার হোসেন জানান, অনিয়মের বিষয়ে কথা বলতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শুভ রাগ করে চড় মারেন।

সাব-ঠিকাদার মাহাবুব হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা উচিত, শারীরিক আক্রমণ গ্রহণযোগ্য নয়।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ