সারাদেশ

নারায়ণগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

নারায়ণগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভূমিসেবা গ্রহীতারা।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

গোসাইরহাটে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপি নেতা দেওয়ান গোলাম মোস্তফার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে দাশের জঙ্গল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের দল ছাদের পাশে গাছ বেয়ে সিঁড়ি দিয়ে কক্ষের দরজা খুলে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ কিছু টাকা লুট করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
জার্মানির সমর্থনে মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা

জার্মানির সমর্থনে মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা

২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির সমর্থনে এবার সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা প্রদর্শন করে সাড়া ফেলেছেন মাগুরা সদরের কৃষক আমজাদ হোসেন২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির সমর্থনে এবার সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা প্রদর্শন করে সাড়া ফেলেছেন মাগুরা সদরের কৃষক আমজাদ হোসেন। মাগুরা সদরের নিশ্চিন্তপুর গ্রামের স্কুল মাঠে বুধবার সকালে পতাকাটি প্রদর্শন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতে যোগদানের একদিন পর বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার

জামায়াতে যোগদানের একদিন পর বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক (কমান্ডার) ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের একদিনের মাথায় বহিষ্কৃত হয়েছেন। সোমবার (১৮ মে) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. বেলালের বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক আয়োজন এবং অভিযুক্তকে সামান্য শাস্তি দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পরিবারের দাবি, গত ১৭ মে বাদামের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান অভিযুক্ত। পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। ঘটনার সময় শিশুটির বাবা কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় নেতাদের কাছে বিচার দাবি করেন।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ৩

সলঙ্গা থানার সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সলঙ্গা থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানাতে নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চঞ্চল স্বভাবের গরু, নাম রাখা হলো ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’

চঞ্চল স্বভাবের গরু, নাম রাখা হলো ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ মণ ওজনের একটি গরুকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। গরুটির নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’। তবে আলোচনায় থাকলেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় গরুটি শেষ পর্যন্ত বিক্রি হয়নি। সোমবার (২৫ মে) বিকেলে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার গরুর বাজারে গরুটি তোলা হয়। গরুর মালিক মাসুদ মিয়া, তাঁর বাড়ি উপজেলা সদরের সাগরদিঘীর পাড় এলাকায়।

২৫ জুলাই, ২০২৬
গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

মুন্সীগঞ্জের গজারিয়ায় জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ ১০ জুন সকালে তিনি গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দীতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির উৎপাদন ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান এবং জেএমআই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ড. জিয়াউদ্দিন হায়দার কারখানার সার্বিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে ২০০৯ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ২০০৯ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। অন্য আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৫ জুলাই, ২০২৬
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় ছেলের সামনে ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র আঞ্চলিক নেতা আলী হোসেনকে (৫৩) গুলি করে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০.০৬.২৬) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

২৫ জুলাই, ২০২৬
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই নেতার নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর সদর উপজেলা কমিটির সদস্যসচিব।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে ঈদ সহায়তার অর্থ লুটপাটের অভিযোগে উত্তাল যাত্রাপুর ইউনিয়ন

মুরাদনগরে ঈদ সহায়তার অর্থ লুটপাটের অভিযোগে উত্তাল যাত্রাপুর ইউনিয়ন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতরণ তালিকার ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন উপকারভোগীর নামে ২ হাজার টাকা করে বরাদ্দ দেখানো হলেও স্থানীয়দের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই টাকা পাননি। আবার কারও নামে স্বাক্ষর বা টিপসই থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার