গোসাইরহাটে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপি নেতা দেওয়ান গোলাম মোস্তফার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে দাশের জঙ্গল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের দল ছাদের পাশে গাছ বেয়ে সিঁড়ি দিয়ে কক্ষের দরজা খুলে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ কিছু টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী দেওয়ান গোলাম মোস্তফা গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

তিনি জানান, রাতের খাবারের পর ওষুধ সেবন শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সুযোগ বুঝে চোরের দল বাইরে থেকে তাঁর শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর তারা বাড়ির একটি আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও গচ্ছিত নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

স্থানীয় কয়েকজন জানান, মধ্যরাতে এমন চুরির ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবি, রাতে টহল জোরদার করে এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।

ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন বলেন, “ঘটনাটি জানার পরপরই আমরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির