চঞ্চল স্বভাবের গরু, নাম রাখা হলো ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ মণ ওজনের একটি গরুকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। গরুটির নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’। তবে আলোচনায় থাকলেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় গরুটি শেষ পর্যন্ত বিক্রি হয়নি।

সোমবার (২৫ মে) বিকেলে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার গরুর বাজারে গরুটি তোলা হয়। গরুর মালিক মাসুদ মিয়া, তাঁর বাড়ি উপজেলা সদরের সাগরদিঘীর পাড় এলাকায়।

বাজারে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’ নামের গরু উঠেছে—এই খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষজন।

মালিক মাসুদ মিয়া জানান, গরুটি বড়ই চঞ্চল হওয়ায় মজার ছলে এমন নাম রাখা হয়েছে। পাশাপাশি আলোচনায় থাকা একটি নাম ব্যবহার করলে গরুটি ভাইরাল হবে এবং বেশি দামে বিক্রি করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি।

গরুটির লাইভ ওয়েট প্রায় ১০ মণ বলে দাবি করেন মালিক। এর দাম চাওয়া হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। তবে বাজারে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম উঠলেও তা বিক্রি করেননি তিনি।

মাসুদ মিয়া বলেন, “৩ লাখ ৫০ হাজার টাকা হলে গরুটি বিক্রি করে দেবো। আজকে যে দাম উঠেছে, তাতে ছাড়তে পারিনি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির