পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পাবনায় ছেলের সামনে ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র আঞ্চলিক নেতা আলী হোসেনকে (৫৩) গুলি করে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার (১০.০৬.২৬) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধর্মগ্রামের মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া এলাকার শরীফ প্রামাণিক (৩৫) ও জাফরাবাদ এলাকার মনিরুল ইসলাম (২৮)।

নিহত আলী হোসেন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র একজন সক্রিয় নেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনার মাসুম বাজার এলাকায় আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। তিনি সেখানে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে গিয়েছিলেন। ছেলের সামনেই দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ জানালেন, এলাকায় দীর্ঘদিন ধরে ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ এবং ‘লাল পতাকা’ বাহিনীর মধ্যে প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর জেরে প্রায় এক মাস আগেই আলী হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয়।

পুলিশ সুপার আরও জানালেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত মূল শুটারকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে চলছে অভিযান।

এ ছাড়া ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, অবিস্ফোরিত কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ, জানালেন এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি