সারাদেশ

খুলনায় বিএনপি গুলি করে নেতাকে হত্যা

খুলনায় বিএনপি গুলি করে নেতাকে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শাহিনুর শেখকে হাসপাতালে নেওয়া হয়। শাহিনুর শেখ (৪৫) রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে। তিনি ২ নম্বর তালতলা ওয়ার্ড বিএনপির সহসভাপতি বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম নগরীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম নগরীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

সোমবার (১৮ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভাইরাল ভিডিও

স্কুলের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসর, ভাইরাল ভিডিও

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিএনপি নেতাদের জুয়ার আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। মঙ্গলবার (২ জুন) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিষয়টি প্রকাশ্যে আসে।

২৫ জুলাই, ২০২৬
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, ৩ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, ৩ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। শিশুর ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে হাসপাতালের ষষ্ঠ তলায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও ভুক্তভোগী অভিযোগ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
পাবনায় শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার জেরে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

পাবনায় শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার জেরে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার জেরে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়ায় পীর হত্যা: বড় ভাই জেলে, গ্রেপ্তার আতঙ্কে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ

কুষ্টিয়ায় পীর হত্যা: বড় ভাই জেলে, গ্রেপ্তার আতঙ্কে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ

লামের বড় ভাই আলিফ ইসলাম (২৩) এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আতঙ্কে ছিল পরিবার। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন লাম ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে ভাঙচুরে অংশ নেয়। পরে গ্রেপ্তার এড়াতে তাকে ঢাকার আশুলিয়ায় খালার বাসায় পাঠানো হয়। গত শনিবার দুপুরে আশুলিয়া থানা এলাকার খালার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাম। গতকাল রোববার ময়নাতদন্ত শেষে রাত ১১টার দিকে ফিলিপনগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
৪ বছরের মেয়ের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন

৪ বছরের মেয়ের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন

‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’— এমন আবেগঘন বাক্য লিখে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শটগানের আবেদন করেছেন মাসুদুল ইসলাম নামে বরগুনার এক ব্যক্তি। গত বৃহস্পতিবার (২১ মে) সালাহউদ্দিন আহমদ বরাবর আবেদনপত্র জমা দেন তিনি। মাসুদুল ইসলাম আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। আবেদনে তিনি দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে ধরে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
নাটোরে হাসপাতাল ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার

নাটোরে হাসপাতাল ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই দিনে সকালে মামলাটি রেকর্ডের পর পুলিশ অভিযান শুরু করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। এরপর অভিযান চালিয়ে দুপুরের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৫ জুলাই, ২০২৬
ভোলায় গাঁজা গাছসহ ২ ভাই আটক

ভোলায় গাঁজা গাছসহ ২ ভাই আটক

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, 'মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।' তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ভাংচুর-আহত ৪ নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ভাংচুর-আহত ৪ নেতা

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়িবহরে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এনসিপির নেতাকর্মীরা জানান, বুধবার (৩ মে) বেলা সোয়া ১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ‘চোরাগোপ্তা’ হামলা চালানো হয়। এতে চারজন আহত হন।

২৫ জুলাই, ২০২৬
রাজৈরে ১৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

রাজৈরে ১৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টা ২০ মিনিটে রাজৈর উপজেলার পশ্চিম মোল্লাদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারে ডাকাতির পর মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, ছয়জন গ্রেফতার

কক্সবাজারে ডাকাতির পর মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, ছয়জন গ্রেফতার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তার স্কুলপড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘটিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত, তানজিদ এবং মোহাম্মদ তারেক। তারা মাতামুহুরী উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে। ব্যবসায়ীর অনুপস্থিতিতে বাড়িতে থাকা তার স্ত্রী ও দশম শ্রেণির মেয়েকে ধর্ষণ করার পর নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার