সারাদেশ

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী

নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঝগড়ার একপর্যায়ে তার বাবা ছুরি নিয়ে মাকে হত্যার হুমকিও দিতেন। শনিবার রাতে সাদ্দাম পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনি তাসলিমাকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে সাদিয়া বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পায়, ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া।

২৫ জুলাই, ২০২৬
‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’, হারুনুর রশিদের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জেলা বিএনপির

‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’, হারুনুর রশিদের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জেলা বিএনপির

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদের এক বক্তব্যকে কেন্দ্র করে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির বর্তমান নেতৃত্বকে লক্ষ্য করে দেওয়া তাঁর মন্তব্যকে দলটির নেতারা ভিত্তিহীন, অযৌক্তিক ও কুরুচিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। শনিবার (৩০ মে) চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটুহল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন হারুনুর রশিদ।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নবীনগরে মাদক ব্যবসায়ীদের গডফাদারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক বিস্তারকারী, মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
কিছুদিনের মধ্যে সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

কিছুদিনের মধ্যে সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

বর্তমান সরকারের প্রতি কিছুদিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাংসদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদসহ ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদসহ ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, নাশকতার পরিকল্পনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদসহ ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (৭ জুন) দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই (নি.) মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র পদপ্রার্থী মতবিনিময় সভা

আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র পদপ্রার্থী মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি-আ.লীগ ভয়াবহ সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

বিএনপি-আ.লীগ ভয়াবহ সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

২৫ জুলাই, ২০২৬
বিএসএফের পুশইনে সীমান্তের শূন্যরেখায় বিপাকে ১০ জনের মানবেতর জীবন

বিএসএফের পুশইনে সীমান্তের শূন্যরেখায় বিপাকে ১০ জনের মানবেতর জীবন

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ১০ জন নারী, পুরুষ ও শিশু গত দুই দিন ধরে শূন্যরেখায় (জিরো পয়েন্ট) মানবেতর জীবনযাপন করছেন।

২৫ জুলাই, ২০২৬
যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫

যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও ছিলেন। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬
বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং ভোলা-১ ও ভোলা-২ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় জানাজা শেষে তাকে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় কোড়ালিয়ায় তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে জাতীয় ছাত্রশক্তির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আমিন নাবিলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার