গাজীপুরে ছাত্রশক্তি নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে জাতীয় ছাত্রশক্তির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আমিন নাবিলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক বশির আহমেদ অপু জানান, নাবিলকে আহত করার পর সংগঠনটির কলেজ শাখার অন্য সদস্যদের ওপরও হামলার চেষ্টা করা হয়। এ সময় প্রশাসন ও শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া হাসান অনিক এবং তাঁর অনুসারীরা সরে যান।

তিনি দাবি করেন, হামলায় জড়িতদের মধ্যে নাহিদ শিকদার, মিরাজসহ ১৫ থেকে ২০ জন ছিলেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা চালান।

ঘটনার পর বশির আহমেদ অপুসহ জাতীয় ছাত্রশক্তির নেতারা গাজীপুরের বাসন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আহত সামিউল আমিন নাবিল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, “গাজীপুর মহানগর ছাত্রশক্তির সংগঠক সামিউল আমিন নাবিলের ওপর ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ অন্যরা এতে অংশ নেয়।”

তিনি আরও বলেন, “ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাকারিয়া অনিক এর আগে কলেজ থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিল। পরে কলেজ কর্তৃপক্ষ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। নাবিলের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানাচ্ছি। শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা