আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র পদপ্রার্থী মতবিনিময় সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় পৌর শহরের সড়কবাজারস্থ গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের নির্বাচনে সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে আখাউড়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় আখাউড়া পৌরসভার মেয়রপ্রার্থী আবুল মনসুর মিশন বলেন, “প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপির পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আখাউড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই আমি এবার মেয়র পদে প্রার্থী হব। পৌরসভা নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে যানজট সমস্যার সমাধানে প্রথমেই উদ্যোগ নেব। এছাড়া শহরের কালন্দি খাল আবর্জনামুক্ত করে বক্সকালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ওয়াকওয়ে গড়ে তুললে আখাউড়ার সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে। তাছাড়া পৌর নাগরিকদের হয়রানিমুক্ত সেবা প্রদানে করণীয় সবকিছু করব। সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়নকাজ করব।”

এসময় তিনি পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও ব্যক্তিগত তথ্যসম্বলিত লিফলেট সাংবাদিকদের হাতে তুলে দেন। তিনি ছাত্রজীবনে সাংবাদিকতা করেছেন জানিয়ে বলেন, “সাবেক সহকর্মী হিসেবে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চাই।”

মতবিনিময় সভায় আখাউড়ার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা