সারাদেশ

কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা!

কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা!

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী যুবক শাহ পরান শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে যান। পরে ঝিলমিল আবাসন এলাকায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, রিকশায় ওঠার পর থেকেই যুবকের আচরণ এবং কথাবার্তা তার কাছে সন্দেহজনক মনে হয়।

২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বেলা ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
কন্ট্রোভার্সি হচ্ছে অনেক, তবে আমরা সফল: রেদোয়ান খন্দকার মাহিন

কন্ট্রোভার্সি হচ্ছে অনেক, তবে আমরা সফল: রেদোয়ান খন্দকার মাহিন

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বহুল আলোচিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক থাকলেও অনুষ্ঠানটি প্রত্যাশা পূরণ করেছে বলে দাবি করেছেন আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান খন্দকার মাহিন।

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ । শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি বোল্ট কাটার এবং একটি স্টেইনলেস স্টিলের (এসএস) কাঁচি উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
পাহাড়ি-বাঙালি সম্প্রীতির সেতুবন্ধন গড়ছেন হাবীব আজম

পাহাড়ি-বাঙালি সম্প্রীতির সেতুবন্ধন গড়ছেন হাবীব আজম

রাঙামাটি পার্বত্য জেলার রাজনীতি, সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে পরিচিত এক নাম মো. হাবীব আজম। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন এবং একই বছরের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তবে জনপ্রতিনিধির পরিচয়ের বাইরে মানবিক কর্মকাণ্ডের কারণেও তিনি জেলার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত।

২৫ জুলাই, ২০২৬
ছাত্রদল নেতার স্ট্যাটাসে 'হা হা' দেওয়ায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে যাওয়া মাকে পিটিয়ে হত্যা

ছাত্রদল নেতার স্ট্যাটাসে 'হা হা' দেওয়ায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে যাওয়া মাকে পিটিয়ে হত্যা

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে দেয়ালে 'জয় বাংলা' লেখাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি। এরপর থেকেই মূলত থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। শনিবার স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে হা হা রিয়েক্ট দেন ছাত্রলীগ নেতা ইউনুস। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুসকে মারধর শুরু করলে বাঁচাতে এগিয়ে যায় এনজিওকর্মী এসএম ইমরান। তখন ইমরানকেও মারধর শুরু করে তারা। পরে খবর পেয়ে ইমরানকে বাঁচাতে তার মা এগিয়ে গেলে বিএনপি নেতারা তাকে মারধর করে।

২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
‘২ ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’- বক্তব্য ভাইরাল সাংসদ মাসুদের

‘২ ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’- বক্তব্য ভাইরাল সাংসদ মাসুদের

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণ নিয়ে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি অফিস-স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মান্নান

নবীনগরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি অফিস-স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সোমবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই তিনি উপজেলার ইব্রাহিমপুর ভূমি অফিসে উপস্থিত হন। পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ জনগণ, ভুক্তভোগী সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।

২৫ জুলাই, ২০২৬
১৮ লাখ টাকা নিয়ে উধাও, এখন প্রাণনাশের হুমকি; ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

১৮ লাখ টাকা নিয়ে উধাও, এখন প্রাণনাশের হুমকি; ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ভুক্তভোগী হ্যাপী অভিযোগ করে বলেন, 'প্রায় ৯ মাস আগে শেয়ারে কাপড়ের দোকানের ব্যবসা করার কথা বলে তার দোকানের কর্মচারী রমজান তার কাছ থেকে ১৮ লাখ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই নানা ধরনের প্রতারণা শুরু করে এবং ব্যবসার কোনো অগ্রগতি দেখায়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন। চিত্রার মোড় থেকে কর্মসূচি শুরু হয়। পরে গাড়িখানা তেল পাম্পের সামনে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

২৫ জুলাই, ২০২৬
টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় এমপি মুফতি আমির হামজার জামিন

টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় এমপি মুফতি আমির হামজার জামিন

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে দায়ের করা দুটি মানহানি মামলায় সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার