সারাদেশ
শরীয়তপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
শরীয়তপুর গোসাইরহাটে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম (২২) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেল ৫ ঘটিকায় ডামুড্যা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টি গ্রামের বাচ্চু সরদারে ছেলে। এ মামলায় উল্যেখি মোট ২জনের মধ্যে আরেকজন ধর্ষণের সহযোগী পালাতক হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানায় পুলিশ।
নবীনগরে নূরনগর থানা বাস্তবায়নের দাবিতে যুবসমাজের মানববন্ধন
বক্তারা বলেন, নূরনগর থানা বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। তাই দ্রুত থানা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। তারা আরও বলেন, নবীনগর পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়ন—শিবপুর, বিটঘর, নাটঘর, বিদ্যাকুট, কাইতলা উত্তর ও কাইতলা দক্ষিণ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি নূরনগর থানা বাস্তবায়ন। অতীতে বিভিন্ন সংসদ সদস্য এ বিষয়ে আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
জামালপুরে ট্রল পেইজের কারণে বিপাকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে জামালপুরে বেড়েছে বিভিন্ন ট্রল ও মিমভিত্তিক ফেসবুক পেইজের কার্যক্রম। বিনোদনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও এসব পেইজের একটি অংশ এখন ব্যক্তি আক্রমণ, মানহানি, অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে। ফলে বিপাকে পড়ছেন সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। স্থানীয়দের অভিযোগ, কিছু ট্রল পেইজ নাম প্রকাশ না করে ব্যক্তি, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিদ্রূপাত্মক ও আপত্তিকর পোস্ট প্রকাশ করছে। অনেক ক্ষেত্রে অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি সম্পাদনা করে প্রচার করা হচ্ছে, যা ভুক্তভোগীদের সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে জামালপুরে ছাত্রশক্তি নেতার গুড়–বাতাসা বিতরণের পোস্ট
তবে এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা শাখার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সেই সময় অনেকেই আন্দোলন ও শহীদদের রক্ত নিয়ে উপহাস করেছে, যা আমাদের মতো সচেতন তরুণদের হৃদয়ে গভীর কষ্ট দিয়েছে। আমার পোস্টটি মূলত সেই কষ্ট ও ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। তবে আমরা কোনো ধরনের সহিংসতা বা বিদ্বেষ চাই না; আমরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান এবং ন্যায়বিচারের প্রত্যাশা করি।”
রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে শোকসভা ও দোয়া মাহফিল
শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহ-সভাপতি মো. বখতিয়ার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধাক্কায় আহত ৯
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত ৮টার দিকে কলাপাড়া ব্রিজ টোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল খালেক (৪০), হারুন গাজী (৪৫), কাসেম মোল্লা (৩৫), বুলবুল (২৬), রাকিবুল (২৮), শফিকুল ইসলাম (৩০), মিজানুর রহমান, রাহাত (২১) ও সাকিল (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাকিলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আ.লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেখ হাসিনা উঁকিঝুঁকি দিচ্ছে, আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারা তারেক রহমানের ওপর-এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক সংঘাতের ইতিহাস টেনে এনে তিনি মন্তব্য করেন, তখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল এবং ইতিহাস জানা না থাকলে একই ধরনের পরিণতি ঘটতে পারে বলেও সতর্ক করেন। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার আহ্বান জানান।
কলাপাড়ায় নিখোঁজের পর নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে এবং তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে অবস্থান করতেন। সকালে স্থানীয়রা তার মরদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে শরীর থেকে চামড়া খসে পড়ে ফুলে যাওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।
আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কোটি কোটি টাকা নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে ঘুরেছিল। তবে চাপের মুখেও তিনি হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছেন। শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফের বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা জিরো লাইনে শিশুসহ অবরুদ্ধ ১০
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টায় আটকে পড়া নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন ৬০ ঘণ্টার বেশি সময় ধরে জিরো লাইনে অবস্থান করছে। রোববার দুপুর ১২টার দিকে আবারও তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কঠোর অবস্থান নেয়। এর আগে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।
কমিটি না দেওয়ার ক্ষোভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে জুতা নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদনকে কেন্দ্র করে প্রকাশ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়া এবং অনুমোদনের বিনিময়ে অর্থ দাবির অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে জুতা হাতে নিয়ে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এক সভাপতি পদপ্রার্থীর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক, ১০ ঘণ্টা পরও মেলেনি সন্ধান
জানা যায়, রোববার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন এবং হোটেল সি-ল্যান্ড গেস্ট হাউজে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা কলাতলী সায়মন পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান আবির ও তার বন্ধু ফাহিম। অন্য বন্ধুরা দ্রুত লাইফগার্ডকে বিষয়টি জানালে ফাহিমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তবে আবিরের খোঁজ পাওয়া যায়নি।