জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে জামালপুরে ছাত্রশক্তি নেতার গুড়–বাতাসা বিতরণের পোস্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জুলাই আন্দোলনের রক্তপাত ও নিহতদের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে জামালপুর জেলা ছাত্রশক্তির এক সংগঠকের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ডিজাইন পোস্টার প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন—

“জুলাইয়ের আন্দোলনের রক্তপাত আর আমাদের ভাই–বোনের মৃত্যু নিয়ে যারা উপহাস করেছিলে, আজ তোমাদের বিদায়ে আমরা গুড় আর বাতাসা বিতরণ করে মিষ্টি মুখ করব। মানুষের অভিশাপ আর প্রকৃতির বিচার কখনো বৃথা যায় না। যেমন কর্ম, ঠিক তেমনই ফল!”

পোস্টারে জাতীয় স্মৃতিসৌধের আদলে একটি স্থাপনা, জনতার ভিড় এবং তার নিজের ছবি ব্যবহার করা হয়। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

তবে এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা শাখার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সেই সময় অনেকেই আন্দোলন ও শহীদদের রক্ত নিয়ে উপহাস করেছে, যা আমাদের মতো সচেতন তরুণদের হৃদয়ে গভীর কষ্ট দিয়েছে। আমার পোস্টটি মূলত সেই কষ্ট ও ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। তবে আমরা কোনো ধরনের সহিংসতা বা বিদ্বেষ চাই না; আমরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান এবং ন্যায়বিচারের প্রত্যাশা করি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্দোলন ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের আবেগঘন ও আক্রমণাত্মক বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সহনশীলতার পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেও তারা মনে করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের