৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, পাবেন কীভাবে?

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫:০১
সংগৃহীত

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সিরির কিছু সুবিধা নিয়ে করা মামলার নিষ্পত্তিতে ২৫ কোটি ডলার দিতে সম্মত হয়েছে অ্যাপল। এই নিষ্পত্তির আওতায় যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য প্রাথমিকভাবে ২৫ ডলার এবং নির্দিষ্ট পরিস্থিতিতে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন।

অ্যাপলের বিরুদ্ধে করা শ্রেণিগত মামলায় অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি আইফোনের নতুন এআই-চালিত সিরির কিছু সুবিধা নিয়ে গ্রাহকদের মধ্যে প্রত্যাশা তৈরি করলেও সেগুলো নির্ধারিত সময়ে সরবরাহ করতে পারেনি। তবে অ্যাপল অভিযোগ বা কোনো ধরনের অন্যায় স্বীকার করেনি। প্রতিষ্ঠানটি মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রক্রিয়ার খরচ ও ঝুঁকি এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিষ্পত্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী যেসব গ্রাহক ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে নির্দিষ্ট আইফোন কিনেছেন, তারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। যোগ্য ডিভাইসের মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেল।

গ্রাহকদের দাবি অনুযায়ী, আইফোন কেনার সময় তারা সিরির নির্দিষ্ট অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়ার প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেসব সুবিধা প্রত্যাশিত সময়ে না পাওয়াকে কেন্দ্র করেই মামলাটি করা হয়।

নিষ্পত্তি চুক্তিতে প্রতি যোগ্য ডিভাইসের জন্য ২৫ ডলার দেওয়ার কথা বলা হয়েছে। তবে মোট বৈধ দাবির সংখ্যা ও অন্যান্য খরচের ওপর ভিত্তি করে এই অর্থের পরিমাণ কম-বেশি হতে পারে। সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

ক্ষতিপূরণ পেতে হলে যোগ্য গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে নিজে আবেদন করতে হবে এবং ডিভাইস কেনা ও মালিকানার তথ্য দিতে হবে। আবেদন করার সময় বর্তমান যোগাযোগের তথ্যের পাশাপাশি নির্দিষ্ট আইফোন কেনার তথ্য নিশ্চিত করতে হবে।

ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়া ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬। একজন যোগ্য গ্রাহক তার মালিকানাধীন একাধিক যোগ্য ডিভাইসের জন্য আলাদাভাবে দাবি করতে পারবেন।

তবে এখনই ক্ষতিপূরণের অর্থ পাওয়ার সুযোগ নেই। নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৭ ক্যালিফোর্নিয়ার সান হোসেতে যুক্তরাষ্ট্রের জেলা আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসঙ্গত ও যথাযথ কি না, তা বিবেচনা করবে।

চূড়ান্ত অনুমোদনের পর কোনো আপিল না হলে যোগ্য দাবিদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে। তবে আপিল হলে অর্থ পেতে আরও সময় লাগতে পারে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা