এআইভিত্তিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা শুরু

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬:২০
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন প্রযুক্তির সংযোজন ঘটাতে যাত্রা শুরু করেছে প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic)। একই সঙ্গে ডিজিটাল মার্কেটিং, সেলস ইন্টেলিজেন্স ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে সমন্বিত করার লক্ষ্য নিয়ে এর ইকোসিস্টেমের বিভিন্ন সেবা তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অ্যাডজোইকের পাশাপাশি ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স (Umbrellax) নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রচলিত পদ্ধতিতে অনেক সময় নির্দিষ্ট তথ্য ও বিশ্লেষণ ছাড়াই বিজ্ঞাপন পরিচালনা করা হয়। এতে ব্যবসা ও ব্র্যান্ডগুলোর অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, ডেটা ও সেলস ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে অ্যাডজোইক বিজ্ঞাপনদাতাদের সম্ভাব্য গ্রাহকদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে সহায়তা করবে। এর ফলে বিজ্ঞাপন ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অ্যাডজোইকের প্রযুক্তিগত কার্যক্রম নিয়ে উপস্থাপনা দেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। তিনি জানান, এটি প্রচলিত সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনার টুলের মতো নয়; বরং এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম বা ডিএসপি।

তার ভাষ্য অনুযায়ী, থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে প্রযুক্তিটি দ্রুত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে সক্ষম। ডিজিটাল নিলাম প্রক্রিয়া ব্যবহার করে কম খরচে নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীর কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার সুবিধাও এতে রয়েছে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিক কাউন্টডাউন শেষে অ্যাডজোইকের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, বিভিন্ন ব্র্যান্ড ও ডিজিটাল পাবলিশারদের নতুন প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স ডিজিটাল বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনের বিভিন্ন সেবা একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজ করছে।

উদ্যোক্তারা আশা করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটানির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশের ডিজিটাল বিজ্ঞাপন খাতে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক বিপণনের সুযোগ তৈরি হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান