চ্যাটজিপিটিতে বড় সমস্যা, দেখা দিল অস্বাভাবিক আচরণ

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৯:০৬

বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে ব্যাহত হয়েছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির কার্যক্রম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

চ্যাটজিপিটিতে প্রবেশের সময় অনেক ব্যবহারকারী অস্বাভাবিক আচরণের সম্মুখীন হন। এমনকি ওয়েবসাইট থেকে একটি অস্বাভাবিক ফাইল ডাউনলোডের চেষ্টার ঘটনাও দেখা গেছে।

চ্যাটবটটি ব্যবহার করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা রসিকতায় মেতে ওঠেন ব্যবহারকারীরা। কেউ কেউ মজা করে মন্তব্য করেন, ‘এখন কাজের সময় তাদের নিজেদের মস্তিষ্কই ব্যবহার করতে হবে।’

চ্যাটজিপিটির সমস্যার প্রভাব অবশ্য শুধু ওপেনএআইয়ের এই সেবার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা দিতে ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল বেশ কয়েকটি ওয়েবসাইট ও অ্যাপও একই কারণে সমস্যায় পড়ে।

সমস্যার বিষয়টি নিশ্চিত করে ওপেনএআই জানায়, তারা পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে এবং এর সমাধানের একটি উপায় খুঁজে পেয়েছে। তবে সেই সমাধান কার্যকরভাবে কাজ করছে কি না, তখন তা যাচাই করা হচ্ছিল।

এর কিছু সময় পর প্রতিষ্ঠানটি জানায়, চ্যাটজিপিটির সেবায় এখনো ‘কর্মক্ষমতার অবনতি’ রয়েছে।

চ্যাটজিপিটির পাশাপাশি ওপেনএআইয়ের প্রোগ্রামিং সহায়ক টুল কোডেক্সও এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি।

এদিকে প্রতিদ্বন্দ্বী কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেবাতেও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী। এর মধ্যে অ্যানথ্রপিকের চ্যাটবট ক্লড এবং এক্সের গ্রক রয়েছে। তবে এসব সেবায় সমস্যার ব্যাপকতা তুলনামূলকভাবে কম ছিল। অনেক ব্যবহারকারীর ক্ষেত্রেই সেগুলো স্বাভাবিকভাবে চালু ছিল।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান