যুবদল নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬, তিনটি অস্ত্র উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ০০:০০:২৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা তারেক হোসেন বাপ্পী হত্যার ঘটনায় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত বাপ্পীর সঙ্গে মো. আরিফ হোসেন ও তাঁর সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বাপ্পী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সতর্ক করেছিলেন। তবে বিরোধের জেরে আরিফ ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে বাপ্পী ও শাওনের ওপর হামলা চালান। এতে বাপ্পীর মৃত্যু হয়।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বাপ্পীর মা জমিলা খাতুন বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ১৮ জনকে আসামি করে মামলা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর মোড়ে আরিফ ও তাঁর সহযোগীদের গুলিতে নিহত হন যুবদল নেতা তারেক হোসেন বাপ্পী। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হন।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান