মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, মহামায়া লেকের বনে অবমুক্ত

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি (সাখওয়াত সাকিব)
১৮ অক্টোবর, ২০২৬ ২৩:৩৭:২৭

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বন বিভাগের উপস্থিতিতে সাপটিকে মহামায়া ইকোপার্কের গহিন বনে অবমুক্ত করা হয়।

উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা সাপটিকে আটক করে রাখেন। খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সংগঠনটির উদ্ধারকারী সাজিদুল ইসলাম সাজিদ অজগরটিকে উদ্ধার করেন।

পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হয়। রবিবার (১৮ অক্টোবর) বন বিভাগের উপস্থিতিতে সাপটির উপযোগী ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে মহামায়া ইকোপার্কের গহিন বনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘অজগরটি উদ্ধারের পর প্রাথমিকভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই সাপটিকে আঘাত না করে নিরাপদে উদ্ধার এবং তার উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের কিংবা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি। মানুষের অসচেতনতা ও ভয়ের কারণে অনেক সময় নিরীহ বন্যপ্রাণী প্রাণ হারায়। তাই বন্যপ্রাণীর প্রতি সহনশীল আচরণ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান