কমলা শাড়ি ও সোনালি গয়নায় নজরকাড়া রূপে পূর্ণিমা

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৯:৫৩:২৬
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার নতুন সাজে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। কমলা রঙের শাড়ি আর সোনালি অলংকারে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর একাধিক ছবি ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন পূর্ণিমা। সেখানে তাঁকে দেখা যায় কমলা ও খয়েরি আভাযুক্ত নকশাদার শাড়িতে। শাড়ির জমিনে সোনালি কারুকাজ এবং নান্দনিক পাড় তাঁর সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিয়েছেন ভারী সোনালি গয়না। গলায় একাধিক স্তরের হার, কানে ঝুমকা ও হাতে বালা সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী ফ্যাশনের ছাপ। পরিপাটি করে বাঁধা চুলের সঙ্গে সামনের কিছু খোলা চুল, কপালের ছোট টিপ এবং মানানসই মেকআপ তাঁর উপস্থিতিকে করেছে আরও আকর্ষণীয়।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’ প্রকাশের পরপরই ছবিগুলোতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, সময়ের সঙ্গে পূর্ণিমার সৌন্দর্য যেন আরও বেড়েছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন ও ব্যক্তিত্ব নিয়েও ভক্তদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো।

​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন