কমিটি না দেওয়ার ক্ষোভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে জুতা নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদনকে কেন্দ্র করে প্রকাশ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়া এবং অনুমোদনের বিনিময়ে অর্থ দাবির অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে জুতা হাতে নিয়ে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এক সভাপতি পদপ্রার্থীর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

রোববার (৩১ মে) উপজেলার শিবপুর ইউনিয়নের একটি সামাজিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদের মৃত্যুর পর পদটি শূন্য হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান মাহাবুব রহমানকে সভাপতি হিসেবে সুপারিশ করেন। তবে দীর্ঘ সময় পার হলেও কমিটির অনুমোদন না হওয়ায় স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দেয়।

রোববার বিকেলে শাহারপাড় এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ও ওয়ারকুক গ্রামের বাসিন্দা মাহাবুব রহমানের সঙ্গে নাজমুল করিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল করিম তাকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে মাহাবুব রহমান জুতা হাতে নিয়ে তার দিকে তেড়ে যান। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে মাহাবুব রহমান বলেন, “আমি শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। কমিটি অনুমোদনের জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার কাছ থেকে তালিকা নিয়েছিলেন। কয়েক মাস পার হলেও কমিটি হয়নি। এখন তিনি অর্থ দাবি করছেন। এ বিষয় নিয়েই বাকবিতণ্ডা হয়েছে।”

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, “বিএনপি নেতা মাহাবুবের সঙ্গে আমার কোনো হাতাহাতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যারা বলছে তারা মিথ্যা বলছে।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা