সারাদেশ
রাজশাহীতে পুলিশের অভিযানে নিখোঁজ কিশোরী উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। শুক্রবার (১২ জুন) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি অটোরিকশাকে তল্লাশির জন্য থামান। এ সময় অটোরিকশায় থাকা আনুমানিক ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, মহাসড়কে সাময়িক যানজট
রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সরে যান।
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৩১ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের স্বীকারক্তি
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেন স্থানীয়রা। তারা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ও দোকানপাট ভাঙচুর করে।
চট্টগ্রামে বিএনপি নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা
চট্টগ্রামের রাউজানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।
মানিকগঞ্জে দেড় বছর বয়সী শিশুসন্তানসহ মাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের দৌলতপুরে দেড় বছর বয়সী সন্তানসহ এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা। শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ আমেনা (২৮) ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। আহত হয়েছেন আমেনার স্বামী সালাম মোল্লা (৪০)।
রংপুরে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন
ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উত্তর ধরলা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের ডাকে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে শিক্ষক, সংগঠক, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উত্তর ধরলা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম রশিদ আলী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান মিজান, সংগঠক জাকারিয়া ইসলাম, কোহিনুর বেগমসহ অনেকে।
হজযাত্রীর ফেলে আসা লাগেজ ঘিরে কসবায় দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
বিয়ের বাড়িতে এখন শোকের মাতম, ওমানে চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের মৃত্যু; নেপথ্যে কী
পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে অসুস্থ বড় ভাই রাশেদকে চিকিৎসকের কাছে নিতে ওমানের মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকে যান বাকি তিন ভাই। ক্লিনিকে সিরিয়াল পেতে দেরি হওয়ায় তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে অপেক্ষা করছিলেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় গাড়িটি বন্ধ অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ভেতরে জমে যায়। এতে চার ভাই ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন।
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। শনিবার রাঙামাটির প্রবেশদ্বার ‘স্বাগতম রাঙামাটি’ গেটসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
সাভারে মাদক কারবারিদের হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪
সাংবাদিকদের অভিযোগ, তথ্য সংগ্রহ শেষে গাড়িতে ওঠার পরপরই শামীম হোসেনের সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। হামলায় সাংবাদিক তাইফুর রহমান তুহিনের মাথা ফেটে যায় এবং তাঁর পিঠ ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এছাড়া সাদ্দাম হোসেন ডান চোখে গুরুতর আঘাত পান।
নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ প্রাণ হারালেন ৩ জন
নেত্রকোনায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।