সারাদেশ
রংপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রাহাত, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ। তরুন শিক্ষার্থী আসিফ মাহমুদ সহ কয়েকজন বন্ধু মিলে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথে আনতে নিজেদের অর্থায়নে জুম বাংলাদেশ রংপুর ফ্রি স্কুল নামে প্রতিষ্ঠানটি শুরু করেন।
মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফ থেকে ৫০ জনকে উদ্ধার, চক্রের ৯ সদস্য আটক
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।
বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাপখাওয়া উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠ পানিতে তলিয়ে আছে। বিদ্যালয়ের সামনের সড়ক কোনোভাবে চলাচলের উপযোগী থাকলেও পুরো মাঠজুড়ে সৃষ্টি হয়েছে হাঁটুসমান জলাবদ্ধতা। দূর থেকে দেখে মনে হয় যেন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বিদ্যালয় দুটি ও পাশের ঈদগাহ মাঠের মিনার। জমে থাকা পানিতে হাঁস ও মাছ সাঁতার কাটতে দেখা গেছে।
কুড়িগ্রামে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ বালু উত্তোলন ও বালু ব্যবসার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা বালু ব্যবসায়ীদের স্থাপিত তিনটি টোলঘর ভেঙে ফেলেন। শনিবার (৩০ মে) দুপুরে জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন–এর ফকিরের ঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গোসাইরহাটে বিস্ফোরক মামলার আসামী 'সোহাগ ঢালী' গ্রেফতার
গ্রেফতারকৃত সোহাগ ঢালী নাগেরপাড়া বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করে আসছিমো দীর্ঘদিন যাবত এছাড়াও ককটেল বোমা তৈরি কারিগর ছিলেন। চাঁদাবাজি বিস্ফোরক মামলাসহ ২টি মামলার আসামি। অভিযুক্ত কামরুল হাসান উরফে সোহাগ উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের কেচুয়ারচর গ্রামের কামাল ঢালীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের সার্চলাইট বন্ধ করার পর ,৪৫ জন ‘নিখোঁজ’
NULL
গোসাইরহাটে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড
গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মাদক সেবনের দায়ে সোলাইমান কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালনো হবে বলেও জানান তিনি।
রামিসা হত্যাকাণ্ডের বিচার চাই: আখাউড়ায় রোকেয়া বেগম এমপি
তিনি আরও বলেন, 'আহত জুলাই যুদ্ধা ও শহীদ পরিবারের উন্নয়নের জন্য কাজ করবো। তাদের মানসিক শান্তির জন্য কাজ করবো।' নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার কথা বলেন তিনি। এর আগে, আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে তিনি ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন। এসময় উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচছা জানান। সংরক্ষিত এমপি রোকেয়া বেগম আখাউড়াবাসীকে সাহসীকতার মাইল ফলক বলে মন্তব্য করেন।
আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন: মোস্তাক
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট ২৫ কোটি টাকা নিয়েছেন। তাঁর দাবি, এর মধ্যে আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। শনিবার (৩০ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
গোসাইরহাটে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকার মালেকের বাড়ি সংলগ্ন মেট্রিক্স স্টাইল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যশোরকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত করার ঘোষণা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই যশোরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের প্রতি আমার দায় রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি দিতে চাই। আগামী বর্ষা মৌসুমের আগে বিগত বর্ষা মৌসুমের চেয়ে ৫০ ভাগ জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ যশোর গড়তে চাই।'