সারাদেশ

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মা থাকেন ঢাকায়। কাজ করেন পোশাক কারখানায়। বাবা মানসিকভাবে অসুস্থ। ফলে পাঁচ বছরের কন্যাসন্তানটির নিরাপদ আশ্রয় ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জে নানির কাছে। কিন্তু নানাবাড়ি আর নিরাপদ নেই শিশুটির জন্য। আম দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ​এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বুধবার মো. অভি (৩০) নামের একজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নথিভুক্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ

হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বড় ধরনের মিছিল করেছেন। বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে ঘটনাস্থলে থাকা সুধারাম থানা পুলিশের সদস্যরা সরে যান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুরে গোপন কক্ষে ঈদ পুনর্মিলনী করল নিষিদ্ধ ছাত্রলীগ, ভাইরাল ভিডিও

লক্ষ্মীপুরে গোপন কক্ষে ঈদ পুনর্মিলনী করল নিষিদ্ধ ছাত্রলীগ, ভাইরাল ভিডিও

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের একটি গোপন স্থানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগ। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো কুড়িঘর হোন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো কুড়িঘর হোন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘরে “হোন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে পুলিশের অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২

মাদারীপুরে পুলিশের অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

২৫ জুলাই, ২০২৬
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি ট্যাংকার লাইনচ্যুত হয়। জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
নাগরপুর শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আরশেদ

নাগরপুর শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আরশেদ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. আরশেদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নাগরপুর মহিলা অনার্স কলেজ কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট শেষে প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশও অবরুদ্ধ অবস্থায় পড়ে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাট এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ প্রকাশের পরপরই স্থানীয়রা ভবনটি ঘিরে ফেলেন এবং বিক্ষোভ শুরু করেন।

২৫ জুলাই, ২০২৬
ত্যাগীদের মূল্যায়নে রাজনীতির স্বচ্ছতা ফিরবে: আদম আলি খান

ত্যাগীদের মূল্যায়নে রাজনীতির স্বচ্ছতা ফিরবে: আদম আলি খান

দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আদম আলি খান। ২০১৬ সালে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচন করেন তিনি। ওই সময় হামলা ও মামলার শিকার হওয়ার পাশাপাশি তার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলে অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নূরপুর এলাকার মৃত হেলু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার নূরপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কুয়াকাটার লেম্বুর বনে অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

কুয়াকাটার লেম্বুর বনে অবৈধ বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

কুয়াকাটার লেম্বুর বন এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিববুল্লাহ নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা করল ছাত্রদলের সহ-সভাপতি

চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা করল ছাত্রদলের সহ-সভাপতি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে চাঁদাবাজির ঘটনা ভিডিও করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ৭১ টেলিভিশনের সাংবাদিক তাজরুল ইসলাম। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি চক্র নৌকা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এক নৌকা চালকের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার