ত্যাগীদের মূল্যায়নে রাজনীতির স্বচ্ছতা ফিরবে: আদম আলি খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আদম আলি খান। ২০১৬ সালে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচন করেন তিনি। ওই সময় হামলা ও মামলার শিকার হওয়ার পাশাপাশি তার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও ১৯৯১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিনবার মেম্বার নির্বাচিত হন আদম আলি খান। জনপ্রতিনিধি থাকাকালীন তিনি দলমত নির্বিশেষে এলাকাবাসীর পাশে থেকে কাজ করেছেন বলে স্থানীয়দের দাবি।

বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে নলমুড়ি ইউনিয়নে সংগঠনকে সক্রিয় রাখেন তিনি। তার নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সুসংগঠিত ছিল বলে জানান তৃণমূলের নেতাকর্মীরা। রাজনৈতিক কারণে তার ও তার ছেলেদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হলেও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, হামলা-মামলায় আহত ও কারাবন্দি নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে হাসপাতালে পাশে দাঁড়ানো—সবক্ষেত্রেই সক্রিয় ছিলেন আদম আলি খান।

তারা আরও বলেন, সুসময়ে অনেক নেতার দেখা মিললেও দলের দুর্দিনে মাঠে ছিলেন হাতে গোনা কয়েকজন। উপজেলা থেকে বিভাগীয় ও ঢাকার রাজপথে বিএনপির আন্দোলন-সংগ্রামে আদম আলি খান অগ্রণী ভূমিকা পালন করেছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বর্তমান শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় আহত হন তিনি। পরবর্তীতে অপু মৃধা কারাবন্দি থাকাকালে আদালতে দেখতে গিয়েও একাধিকবার হামলার শিকার হতে হয়েছে বলে জানান আদম আলি খান।

আদম আলি খান বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময় রাজপথে সক্রিয় ছিলাম। দলের দুঃসময়ে যারা নির্যাতন সহ্য করে রাজনীতি করেছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হলে রাজনীতিতে স্বচ্ছতা ও ত্যাগীদের মর্যাদা ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে অনেক সুবিধাবাদী রাজনীতিতে ভিড়লেও প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন প্রয়োজন। তাহলেই দল আরও শক্তিশালী হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা