নাগরপুর শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আরশেদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. আরশেদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নাগরপুর মহিলা অনার্স কলেজ কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট শেষে প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহফুজুর রহমান পান ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ-সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১ নম্বর সহ-সভাপতি হিসেবে মো. আনিসুর রহমান, ২ নম্বরে মো. আসাদুজ্জামান আনসারী, ৩ নম্বরে মো. সুলতান বাদশা, ৪ নম্বরে মো. মনির হোসেন এবং ৫ নম্বর সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় কয়েকটি পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোভন মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদিকা খন্দকার আমেনা খাতুন।

নির্বাচন শেষে ফলাফল শিটে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত কমিটিকে উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন ও সামাজিক মহল অভিনন্দন জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা