সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি ট্যাংকার লাইনচ্যুত হয়।

জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শমসেরনগর স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, ঘটনার পর ট্রেনটি লাউয়াছড়া এলাকায় আটকা পড়ে আছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধার করে দ্রুত রেল যোগাযোগ পুনরায় চালুর জন্য কাজ চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা