মাদারীপুরে পুলিশের অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সময় রাজধরদী এলাকার রহমান বেপারীর বাড়ির সামনের রাস্তা থেকে এনায়েত বেপারী (৩০) ও তাইজুল ইসলাম (৩২) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত এনায়েত বেপারী সদর উপজেলার রাজধরদী এলাকার আব্দুর রহমান বেপারীর ছেলে এবং তাইজুল ইসলাম দিয়াপাড়া এলাকার কালু বেপারীর ছেলে।

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা