সারাদেশ

আখাউড়া রেল জংশনে পকেটমার চক্রের দৌরাত্ম্য, যাত্রীদের ভোগান্তি

আখাউড়া রেল জংশনে পকেটমার চক্রের দৌরাত্ম্য, যাত্রীদের ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পকেটমার ও চোর চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্টেশনে আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন থেকে যাত্রী ওঠানামার সময় সংঘবদ্ধ চক্রটি কৌশলে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনে উঠানামার সময় অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে এসব চক্র সক্রিয় হয়ে ওঠে। এতে প্রতিদিনই অনেক যাত্রী তাদের মূল্যবান সম্পদ হারাচ্ছেন।

২৫ জুলাই, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু, ১জন আহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু, ১জন আহত

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
নতুন রূপে সাজছে রাঙামাটি, বাড়ছে পর্যটনের সম্ভাবনা

নতুন রূপে সাজছে রাঙামাটি, বাড়ছে পর্যটনের সম্ভাবনা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিকে আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তুলতে নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটন অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে রাঙামাটিকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

২৫ জুলাই, ২০২৬
হানাহানি ভুলে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

হানাহানি ভুলে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

পবিত্র ঈদুল আজহার দিনে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় শেষে তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

২৫ জুলাই, ২০২৬
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

‘আমাদের আইভী বাড়ি ফিরেছে। তাকে একনজর দেখার ইচ্ছা তো থাকবেই। তাই এসেছি। কিন্তু গেটে গিয়ে শুনলাম, এখন দেখা করা যাবে না। দুই দিন পর সবার সঙ্গে দেখা করবেন।’—এভাবেই অনুভূতির কথা জানালেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা মোসাদ্দেকা বেগম।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম বন্দরের তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দর-এর বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড-এর একাধিক ইউনিট। কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’।

২৫ জুলাই, ২০২৬
শোলাকিয়ায় এক রাকাতের পরই মুষলধারে বৃষ্টি, তবু মাঠ ছাড়েননি মুসল্লিরা

শোলাকিয়ায় এক রাকাতের পরই মুষলধারে বৃষ্টি, তবু মাঠ ছাড়েননি মুসল্লিরা

সকাল ৯টায় শত বছরের ঐতিহ্য মেনে শটগানের শেষ গুলির আওয়াজের মধ্য দিয়ে শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত শুরু হয়। ইমামের তাকবিরে মুসল্লিরা নামাজে দাঁড়ালেও প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতের প্রস্তুতির সময় নেমে আসে মুষলধারে বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে মাঠজুড়ে ভিজে গেলেও মুসল্লিদের কাতারে কোনো ভাঙন দেখা যায়নি। কেউ ছাতা, কেউ পলিথিন ব্যবহার করেছেন, আবার অনেকে পুরোপুরি ভিজে গিয়েও নামাজে অটল ছিলেন। নরসুন্দা নদী-তীরের ঐতিহাসিক এই ঈদগাহে বৃষ্টির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয় ঈদের নামাজ।

২৫ জুলাই, ২০২৬
বিদ্যুতের ঘাটতি নেই, ঈদে লোডশেডিং হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুতের ঘাটতি নেই, ঈদে লোডশেডিং হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঈদুল আজহায় কোথাও লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় যশোর ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে সালিস বৈঠকে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে ফের বাস পড়ল পদ্মায়, উদ্ধার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে ফের বাস পড়ল পদ্মায়, উদ্ধার ৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতির সময় পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে বাসটি যাত্রীপূর্ণ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ-গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জ-গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার