সিরাজগঞ্জ-গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় তিনজন এবং বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া (হিজলতলা) গ্রামের ফজিলা খাতুন, তাঁর স্বামী মোতালেব সরকার এবং জামতৈল-আজগড়া এলাকার অটোভ্যানচালক নুরু।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঈমাম জাফর জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হন।

পুলিশ জানায়, ঢাকাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি সেতুতে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি বাস বিআরটিসির বাসটিকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমিতাভ হাওলাদার এবং শেরপুর জেলার কালাম।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সোহেল খান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা