সারাদেশ
২৫ বছর পর মিলল নিখোঁজ স্বজনের খোঁজ, কবর জিয়ারতে বুবির পরিবারের ১৩ সদস্য
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন বিনা বেতনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা বাক্প্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগম ওরফে ওয়াহিদা বেগমের (৭০) কবর জিয়ারত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। দীর্ঘ ২৫ বছর ধরে নিখোঁজ থাকা স্বজনকে জীবিত নয়, একটি কবরের সামনে দাঁড়িয়ে খুঁজে পাওয়ার বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। রোববার (১২ জুলাই) বিকেলে স্টেশনসংলগ্ন নুরপুর কবরস্থানে এ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ভোরে বগুড়ার গাবতলী উপজেলা থেকে মাইক্রোবাসে রওনা দিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে মেথিকান্দা স্টেশনে পৌঁছান ওয়াহিদার তিন বাক্প্রতিবন্ধী ভাইবোনসহ পরিবারের ১৩ সদস্য।
কলাপাড়ায় দুদকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ, দাফনেও চরম সংকট
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কোথাও কোথাও কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় লাশ দাফনেও দেখা দিয়েছে চরম সংকট। প্রশাসন, সেনাবাহিনী, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ চললেও দুর্গত মানুষের অভিযোগ, অধিকাংশ সহায়তা মূল সড়ক ও সহজে পৌঁছানো যায় এমন আশ্রয়কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছে। ফলে দুর্গম গ্রামের বহু পরিবার এখনো খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে দিন কাটাচ্ছে।
কলাপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পৌরসভা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে ইউএনও’র আর্থিক সহায়তা
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বজ্রপাতে নিহত দুই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত ২০ জুন পৃথক বজ্রপাতের ঘটনায় বাংলাবাজার ইউনিয়নের দুই ব্যক্তি নিহত হন। মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।
লালমনিরহাটে আসামির দায়ের কোপে দুই পুলিশ অফিসার আহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তাঁর হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
এমপির ভাগিনা সেজে এডিপির ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের (এডিপি) ১৮টি প্রকল্পের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে। তিনি ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুস সালামের ভাগিনা। প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিপির আওতায় বাস্তবায়নাধীন ১৮টি প্রকল্পের মধ্যে ১৬টির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ রানা। অভিযোগ রয়েছে, প্রকল্পগুলোর কাজ শুরুর আগেই প্রায় ৪৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। প্রকল্প সভাপতিদের নামে চেক ইস্যু করে তাদের মাধ্যমে অর্থ উত্তোলনের পর তা মাসুদ রানার নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আখাউড়ায় নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লিটন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। এতে বিশিষ্ট সমাজসেবক শাহদাত হোসেন লিটনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারার আলোকে বিদ্যালয়টির জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাঙ্গরায় অটোচালক হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন, অটোরিকশাসহ গ্রেপ্তার ২
পুলিশ জানায়, শনিবার (২০ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ এলাকা থেকে মো. নাঈম ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অপর আসামি আরমান সরকারকে (২০) গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাঈম ইসলাম দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। অপরদিকে আরমান সরকার মুরাদনগর উপজেলার হিরাপুর গ্রামের লিটন সরকারের ছেলে।
শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখমের পর প্রধান শিক্ষক বললেন, ‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জানি না’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করেন। পরে সুযোগ বুঝে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।
সিলেটে পুলিশের সামনেই আ. লীগের মিছিল, ৪ জন আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়।