সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

NULL

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় শিক্ষার আড়ালে দুর্নীতির সাম্রাজ্য, সবই মিথ্যা ও ষড়যন্ত্র বললেন প্রধানশিক্ষক

আখাউড়ায় শিক্ষার আড়ালে দুর্নীতির সাম্রাজ্য, সবই মিথ্যা ও ষড়যন্ত্র বললেন প্রধানশিক্ষক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী ও একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক (পরিমল বণিক)-এর বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, আর্থিক অনিয়ম, সরকারি সম্পদ আত্মসাৎ, কোচিং ও গাইডবই সিন্ডিকেট, প্রাইভেট বাণিজ্য এবং একাডেমিক দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে পরিত্যক্ত কারখানায় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পরিত্যক্ত কারখানায় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাই–সীতাকুণ্ডে দুই মরদেহ উদ্ধার

মিরসরাই–সীতাকুণ্ডে দুই মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও নৌ পুলিশ। এর মধ্যে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) এবং সাগর উপকূলে ভেসে আসা আরেক অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে কুমিরা নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

২৫ জুলাই, ২০২৬
এনসিপির দুই নেতাকে বহিষ্কার, ‘অপহরণ নাটক’ নিয়ে তোলপাড়

এনসিপির দুই নেতাকে বহিষ্কার, ‘অপহরণ নাটক’ নিয়ে তোলপাড়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটি। এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে এক নেতাকে কেন্দ্র করে ‘অপহরণের নাটক’ সাজানোর অভিযোগও উঠেছে। শুক্রবার রাত থেকে এ ঘটনাকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

২৫ জুলাই, ২০২৬
প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়াঐলি নামের এক যুবক। তাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলি নামের ওই যুবকের।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় খোলা ড্রেনে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় খোলা ড্রেনে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা নগরীতে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

২৫ জুলাই, ২০২৬
সাভারের এনসিপির সমাবেশে বিস্ফোরণ মামলায় যুবলীগের ২ নেতা–কর্মী গ্রেপ্তার

সাভারের এনসিপির সমাবেশে বিস্ফোরণ মামলায় যুবলীগের ২ নেতা–কর্মী গ্রেপ্তার

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, অভিযান ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম। মামলার এজাহারে বিস্ফোরণের ঘটনায় কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে প্রথমবার চালু ‘রেডি টু কুক ফিস’

কুড়িগ্রামে প্রথমবার চালু ‘রেডি টু কুক ফিস’

কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে ‘রেডি টু কুক ফিস’ বা রান্নার জন্য প্রস্তুত মাছ বিক্রয় কার্যক্রম। এখানে দেশীয় প্রজাতির মাছ কাটা–বাছা শেষে পরিষ্কার করে বাজার দরে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সরেজমিনে দেখা যায়, জেলার রাজারহাট উপজেলার রেলস্টেশন এলাকায় ‘জান্নাতি ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন মৎস্য পণ্য বিক্রয় কেন্দ্র’ চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শ্রমিক বাবলু মিয়া ও তার স্ত্রী পেয়ারা বেগম প্রথমবারের মতো এ উদ্যোগ শুরু করেন। এ দোকানে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ কাটা–বাছা শেষে ধুয়ে পরিষ্কার করে প্যাকেটজাত অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মধ্যরাতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির সাংসদ পুত্র খাইরুল সজীব

মধ্যরাতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির সাংসদ পুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খাইরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে রোববার রাতেই মুচলেকা নিয়ে আত্মীয়ের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা

পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খুলে এবার অন্তত ৪৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া গেছে। প্রায় ছয় মাস পর শনিবার সকাল ৭টায় সিন্দুকগুলো খোলা হয়। বর্তমানে টাকা গণনার কাজ চলছে। মসজিদ কর্তৃপক্ষের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে।

২৫ জুলাই, ২০২৬
কম্বল-শাড়ির পর বিএনপি নেতার বাড়িতে মিলল সরকারি সার-বীজ

কম্বল-শাড়ির পর বিএনপি নেতার বাড়িতে মিলল সরকারি সার-বীজ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মণ্ডলের বাড়ি থেকে সরকারি বরাদ্দের ৮ বস্তা সার ও ২২ প্যাকেট ধানবীজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে স্থানীয়রা আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে সরকারি কৃষি উপকরণ দেখতে পান। পরে কৃষি বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের সার ও ধানবীজ নির্ধারিত বিতরণস্থলে না এনে নিজের বাড়িতে নিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী সেখানে উপস্থিত হয়ে কৃষি বিভাগকে বিষয়টি জানান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান