এনসিপির দুই নেতাকে বহিষ্কার, ‘অপহরণ নাটক’ নিয়ে তোলপাড়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে জেলা কমিটি। এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে এক নেতাকে কেন্দ্র করে ‘অপহরণের নাটক’ সাজানোর অভিযোগও উঠেছে। শুক্রবার রাত থেকে এ ঘটনাকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, শুক্রবার এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী ও সংগঠক সারজিস আলম মৌলভীবাজারের সীমান্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় তাদের উপস্থিতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব কামরুল হাসান এবং জুলাই আন্দোলন ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইনের বিরুদ্ধে।

পরে জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদের সই করা এক চিঠিতে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে ওই দুই নেতাকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সিলেট বিভাগীয় সংগঠক এতেহশাম হকের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, এই সাংগঠনিক সিদ্ধান্ত থেকে দৃষ্টি অন্যদিকে সরাতে এক নেতাকে কেন্দ্র করে অপহরণের ঘটনা সাজানো হয়। পরে এ ঘটনায় জড়িত বলে অভিযুক্ত আব্দুল্লাহ আল হুসাইন শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।

শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে আব্দুল্লাহ আল হুসাইন থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদ নামের এক ব্যক্তির নেতৃত্বে দলের কয়েকজন নেতাকর্মী তাকে গলায় ছুরি ঠেকিয়ে জোর করে একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়। তিনি দাবি করেন, এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে তাকে হত্যা করে গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে ফেলে রেখে যাওয়া হয়।

তিনি আরও দাবি করেন, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত।

এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে সাংগঠনিক পদ থেকে অব্যাহতির ঘটনাকে আড়াল করতেই অপহরণের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এনসিপির কোনো নেতার অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী