সারাদেশ
গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা করলো যুবদলের আহ্বায়ক
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সাইফুল্লাহ নামে এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে। রোববার বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। অভিযুক্ত মুকুল একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
গাজীপুরের ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা ‘বেআইনিভাবে’ কর্মবিরতি শুরু করে। এরপর বারবার কাজে ফেরার আহ্বান জানানো হলেও ৩০ জুন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং কারখানার শৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
নারীদের আত্মনির্ভরশীল করতে মিরকাদিম পৌরসভায় সেলাই মেশিন বিতরণ
নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পৌরসভার আয়োজনে পরিচালিত সেলাই প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ।সোমবার (১৫ জুন) এক দুস্থ নারীর মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মিরকাদিম পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনটি তুলে দেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সিরাজদিখানে ৫২ দিন পর নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, খামারের মেঝেতে ছিল পুঁতে রাখা লাশ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে নিখোঁজের ৫২ দিন পর আওলাদ হোসেন শেখ (৬০) নামে এক বৃদ্ধের পুঁতে রাখা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জমিজমা নিজের নামে লিখে না দেওয়া এবং দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের জেরে স্ত্রী ও ভায়রার পরিকল্পিত ষড়যন্ত্রে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত ৩০ জুন গভীর রাতে চাইনপাড়া গ্রামের একটি গরুর খামারের রান্নাঘরের মেঝে খুঁড়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি বলিয়ারপুর এলাকার পাচানি পাড়ার বাসিন্দা মৃত বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে কুটি ব্যাপারী (৫৪)। তিনি ওই কৃষিজমির মালিক ছিলেন। বাকি দুজনের একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজন এখনো অজ্ঞাত।
জামালপুরে জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই স্মৃতি শহীদ মিনারে এনসিপির পুষ্পস্তবক অর্পণ
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে জেলা শহরের সরকারি আশেক মাহমুদ কলেজে অবস্থিত জুলাই স্মৃতি শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় এনসিপি জামালপুরের নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে শিশুটি
গত ১৭ জুন রাতে নুরুল কুরআন তাহফিজ একাডেমিতে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়নি। প্রায় ২৪ ঘণ্টা পর খবর পেয়ে শিশুটির বাবা তাকে উদ্ধার করেন। পরে আরও বিলম্বে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় দেখা যায়, মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে এবং একটি গুরুত্বপূর্ণ রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, প্রয়োজন হলে অস্ত্রোপচার লাগতে পারে।
মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ জুন ২০২৬) বিকেল ২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— (১) আবু কালাম (৩০), পিতা: মৃত জমির আলী, গ্রাম: আমঘাটা এবং (২) সজিব মোল্লা (২৭), পিতা: লোকমান মোল্লা, গ্রাম: চরডুমুরিয়া। তারা উভয়েই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় নারীকে মারধর ও হত্যার হুমকি
পটুয়াখালীর কলাপাড়ায় এক লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে শিল্পী বেগম (৪৫) নামে এক মধ্যবয়সী নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮) ও তামিম (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
পবিত্র আশুরা (১০ মহরম) ও শুহাদায়ে কারবালা উপলক্ষে মালদ্বীপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে ইসলামিক আলোচনা, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলাহ ও আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক দ্বীনি সংগঠন মদিনার জামাত, মালদ্বীপ শাখা-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দল-মত নির্বিশেষে প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে ডিসির কাছে ছাত্রশিবিরের ৬ দাবির স্মারকলিপি
স্মারকলিপিতে জেলা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— পরীক্ষা চলাকালীন সময় এবং আগের রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন সড়কে প্রতিদিন পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে সব ধরনের অবৈধ পার্কিং ও প্রতিবন্ধকতা অপসারণ করা। প্রয়োজনে অস্থায়ী ইউ-টার্ন পয়েন্ট তৈরি এবং বিকল্প সড়ক ব্যবহার করে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ যান চলাচলের ব্যবস্থা করা।পরীক্ষার্থীবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচলের সুযোগ দেওয়া। চালকদের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা।
১৭ দিনেই প্রত্যাহার সদরঘাট থানার ওসি, আলোচনায় ডিও লেটার
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় পরিদর্শক মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। অভিযোগ উঠেছে, বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাঠানো একটি আধা সরকারি চিঠির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর সই করা এক আদেশে মুহাম্মদ শরীফকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে অন্য একটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যের সুপারিশের পর চট্টগ্রামের একটি থানার ওসিকে প্রত্যাহারের ঘটনা পুলিশ প্রশাসনে আলোচনার বিষয় হয়ে ওঠে।