সারাদেশ
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা রশীদের ছেলে।
মাদারীপুরে ৩০ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ৩০টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি ও কথিত মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার (২৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
‘সামনে আসবি না, মাইরা ফালামু’: পুলিশকে হুমকি যুবলীগের
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে গাজীপুরে মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে পুলিশকে উদ্দেশ করে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় মিছিলটি বের করা হয়। কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া মিছিলে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
আখাউড়ায় একযুগ পর দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা কিবরিয়া সোহেল
দীর্ঘ একযুগ পর দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া (সুহেল)।
আখাউড়ায় রেলস্টেশন সড়কে তীব্র যানজট, বিকল্প সড়ক নির্মাণের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়কবাজার ও রেলওয়ে জংশন স্টেশন সড়কে নিত্যদিনের তীব্র যানজট জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজটের কারণে অনেক ট্রেনযাত্রী সময়মতো রেলস্টেশনে পৌঁছতে না পেরে ট্রেন মিস করছেন। এতে যাত্রীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় সড়কবাজার এলাকার যানজট নিরসনে মসজিদপাড়া থেকে রেলস্টেশনমুখী একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদপাড়া থেকে স্টেশন গেট পর্যন্ত প্রায় ১৫০ মিটার সড়ক নির্মাণের জন্য কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কাছে লিখিত আবেদন করেছেন যুবদল নেতা গালিব ভূঁইয়া।
পাঁচ দিন পর স্বাভাবিক হলো চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ
টানা ভারী বৃষ্টিতে পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।
৫০ দিন নিখোঁজের পর প্রতিবেশীর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে সিরাজদীখান থানার পুলিশ উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। সমাবেশে তখন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্রকে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ( ২১ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি নিহত, আহত দাদা
নিহত ফিরোজা বেগম (৬০)। আহত তাঁর স্বামী আব্দুল করিম (৭০)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, নাতি শাকিল মিয়া (৩২) নেশার জন্য দাদির কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ছুরি দিয়ে ফিরোজা বেগমকে আঘাত করেন। বাধা দিতে গেলে দাদা আব্দুল করিমকেও ছুরিকাঘাত করা হয়।
আলফাডাঙ্গায় যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন শেখ (২৪) ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।