নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি নিহত, আহত দাদা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে নাতির ছুরিকাঘাতে দাদি নিহত হয়েছেন। একই ঘটনায় দাদা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম (৬০)। আহত তাঁর স্বামী আব্দুল করিম (৭০)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, নাতি শাকিল মিয়া (৩২) নেশার জন্য দাদির কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ছুরি দিয়ে ফিরোজা বেগমকে আঘাত করেন। বাধা দিতে গেলে দাদা আব্দুল করিমকেও ছুরিকাঘাত করা হয়।

ঘটনাস্থলেই ফিরোজা বেগম মারা যান। পরে স্থানীয়রা শাকিল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর সাঘাটা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম বলেন, নেশার টাকা না পেয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে আটক রাখা হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা