রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর কয়েকটি এলাকায় প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর পক্ষ থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজের জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে- সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা ও মির্জাপুর। এর আশপাশের এলাকাও এ কার্যক্রমের আওতায় থাকবে।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে অপেক্ষা না করেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস