‘সামনে আসবি না, মাইরা ফালামু’: পুলিশকে হুমকি যুবলীগের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে গাজীপুরে মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে পুলিশকে উদ্দেশ করে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় মিছিলটি বের করা হয়। কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া মিছিলে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মিছিলটি গাছা এলাকার দিকে অগ্রসর হওয়ার সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে পুলিশ সদস্যরা এগিয়ে এলে মিছিলকারীদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য ও বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে ভিডিওতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। গাছা থানা এলাকায় প্রবেশের পর দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের দিকে মিছিল থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে একজন উপপরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হলেও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা গাছা থানা এলাকায় ঘটেছে। মিছিলে কারা অংশ নিয়েছিল তা শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা