সারাদেশ
অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না: হুমাম কাদের চৌধুরী
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন হুমাম কাদের চৌধুরী। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু রাঙ্গুনিয়ার নয়, রাউজান, ফটিকছড়িসহ আশপাশের কয়েকটি এলাকাও আকস্মিক বন্যার কবলে পড়েছে। আগামী দুই থেকে তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সরকারি কর্মকর্তারা দিন-রাত কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রশ্ন কমন না পড়ায় ‘নকলের দাবি’ শিক্ষার্থীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের বিরুদ্ধে কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর থেকে রাজবাড়ী অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌপথে নিরাপদে ফেরি পরিচালনা ব্যাহত হওয়ায় সকাল ৫টা থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল স্থগিত করা হয়।
‘জামায়াতের সমাবেশে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না’, হামলায় আহত ৬
খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী-শিশুসহ আটজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন (৪৪)-এর বসতঘরের ওপর পাহাড়ধসে মাটি এসে পড়ে।
সৎ ও যোগ্য নেতৃত্বই ইউনিয়নবাসীর দাবি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের দাবি জানিয়েছেন। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আদম আলী খান। দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে তিনি নলমুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৭ সালে পুনরায় সভাপতির দায়িত্ব পান। এরপর ২০২৩ সালে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
লক্ষ্মীপুরে মা-তিন মেয়ের হত্যাকাণ্ড, এখনো হয়নি মামলা
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এদিকে চারজনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে সেগুলো কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চট্টগ্রামে মা-মেয়ে হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
স্বজন হত্যার বিচার না পাওয়ায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
একের পর এক স্বজন হত্যার বিচার না পাওয়ার অভিযোগ তুলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল জলিল তোতা। প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। তাঁর দাবি, রাজনৈতিক পরিচয়ের চেয়ে স্বজন হত্যার ন্যায়বিচারই এখন তাঁর একমাত্র প্রত্যাশা। বৃহস্পতিবার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আব্দুল জলিল। তাঁর এই ব্যতিক্রমী পদক্ষেপ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলের হামলায় দর্জি গুরুতর আহত
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে আজগর আলী বাসায় ফেরার উদ্দেশ্যে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় উঠতে গেলে পূর্ববিরোধের জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
উজানের ঢলে নদ-নদীর পানি বাড়ছে, কুড়িগ্রামে এখনো বন্যার শঙ্কা নেই
উজানের ঢল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের কয়েকটি নদ-নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে জেলার সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকায় তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না
শনিবার বিকেল থেকে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় হাতিটির চিকিৎসা চলছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন।