সৎ ও যোগ্য নেতৃত্বই ইউনিয়নবাসীর দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের দাবি জানিয়েছেন। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আদম আলী খান।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে তিনি নলমুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৭ সালে পুনরায় সভাপতির দায়িত্ব পান। এরপর ২০২৩ সালে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি স্থানীয় সরকারেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত নলমুড়ি ইউনিয়নের জনগণের ভোটে টানা তিনবার সদস্য (মেম্বার) নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে দল-মত নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন বলে স্থানীয়রা জানান।

এছাড়া ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেন আদম আলী খান। সে সময় তিনি হামলা ও মামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

এ বিষয়ে নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আদম আলী খান বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে দলের দুঃসময়ে মাঠে ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি অত্র ইউনিয়নে দলীয় ও সামাজিকভাবে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করে যাব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প