সারাদেশ
মাত্র ১৯ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা
১৯ দিনের ব্যবধানে আবারও খোলা হয়েছে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স। দিনব্যাপী প্রকাশ্যে অর্থ গণনা শেষে দানবাক্স থেকে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।
মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খাল খননের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। কোনোভাবেই সরকারি অর্থ ও সময়ের অপচয় মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জেলার প্রাণপ্রকৃতি ও জলাশয় রক্ষায় খাল দখল ও দূষণ রোধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মিরসরাই কলেজে এমপি নুরুল আমিনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, উপাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মো. নিজাম উদ্দিন ও মো. জাফর উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন, অভিভাবক সদস্য জামশেদ আলম ও খায়ের উল্লাহসহ রাজনৈতিক ও শিক্ষকবৃন্দ।
অতিবৃষ্টির ক্ষতি কাটাতে মহেশ রোডে এমপি, দ্রুত সংস্কার কাজ শুরুর নির্দেশ
টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ মহেশ রোড নিজ উদ্যোগে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি শিবপুর থেকে বিটঘর পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা দ্বিতীয় দিনের মতো পরিদর্শনে হাবীব আজম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙ্গামাটি জেলায় ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে নিজ নিজ বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকার মোট ৪ হাজার ৩৬৫ জন মানুষ বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
শেরপুরে ট্রান্সফরমারের তামার তার চুরি, বিদ্যুৎহীন কয়েকটি এলাকা
স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে যায়। পরদিন সকালে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা মো. রহমত আলী জানান, সকালে বিদ্যুৎ না থাকায় খোঁজ নিয়ে তারা জানতে পারেন ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মাদারীপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১০০ বোতল কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
হাসিনা ফিরলেই বিচার, প্রস্তুত ফাঁসির দড়ি: নাহিদ ইসলাম
ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে। এ সময় তিনি বলেন, ‘আমরা ফাঁসির দড়ি প্রস্তুত করে তাঁর জন্য অপেক্ষা করছি।’ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাদারীপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
সোমবার দিবাগত রাতে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন চৌধুরীর বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অনলাইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সক্রিয় করার চেষ্টা করছিলেন।
হল ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তেজনা, শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
নাম প্রকাশে অনিচ্ছুক হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “হল ফি এক হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত আমাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এ বিষয়ে আমাদের বড় ভাইয়েরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন। আমরা চাই শিক্ষার্থীদের সামর্থ্য ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। বৈঠকে সমাধান না এসে উল্টো শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। আমরা দ্রুত এ সমস্যার গ্রহণযোগ্য সমাধান চাই।”
চার কোটি টাকার চলন্ত সেতু এখন পরিত্যক্ত, ব্যবহার হয়েছিল দুই মাস
চট্টগ্রাম নগরের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত পদচারী সেতু এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অবকাঠামোটি উদ্বোধনের পর মাত্র দুই মাস ব্যবহার হলেও পরে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অচল পড়ে থাকায় সেতুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, কিছু ধাপ চুরি হয়ে গেছে, ভাঙা কাচ ছড়িয়ে আছে এবং সিঁড়িতে আগাছাও জন্মেছে। নগরের জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায় নির্মিত এই চলন্ত পদচারী সেতু ২০২০ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীন সেতুটির উদ্বোধন করেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল।